শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বান্দরবান ঘুরে ফেরার পথে দুর্ঘটনা, একই পরিবারের পাঁচজন হাসপাতালে

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রাম বহদ্দারহাট পাহাড়তলি এলাকার বাসিন্দা আবু কালাম পরিবারসহ বান্দরবান ভ্রমণ শেষে ফিরছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে ফেরার পথে বাজালিয়া স্টেশন হয়ে বটতলা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাজালিয়াগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে একই পরিবারের পাঁচজন আহত হন। আহতদের মাঝে একজন শিশু রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির অবস্থা অন্যদের তুলনায় কিছুটা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কারটি জব্দ করে থানায় নিয়ে যায়। সিএনজির চালক ও ঘটনার দায় নির্ধারণে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

বান্দরবানসাতকানিয়াদুর্ঘটনা

শেয়ার করুন: