শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চালকলে অনিয়মের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চালের বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় ভয়ভীতি, প্রাণনাশ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী ও ব্যবসায়ী এসএম সোহাগ সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শহরের বানিয়াপট্টিস্থ নিমন্ত্রণ হোটেলের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী এসএম সোহাগ সরকার লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সোহাগ সরকার বলেন, রায়গঞ্জ উপজেলায় নিবন্ধিত চালকল রয়েছে ১৪২টি। এর মধ্যে অর্ধশতাধিক চালকল দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও একই মিল বা চাতাল দেখিয়ে একাধিক লাইসেন্সের মাধ্যমে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে চাল সরবরাহের বরাদ্দ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও চালকল মালিকের যোগসাজশ রয়েছে বলে দাবি করে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর চালকল মালিকদের একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি দেখানো, প্রাণনাশ এবং চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোহাগ সরকার আরও বলেন, জিডি করার পর ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে ৩০ থেকে ৪০ জন চালকল মালিক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। তারা তাঁকে হুমকি দিয়ে একপর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

চালকলের লাইসেন্স ও সরকারি বরাদ্দ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ১৪২টি মিলের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স ও বরাদ্দ বাতিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে প্রশ্ন তুলে সোহাগ সরকার বলেন, যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স ও বরাদ্দ বাতিল করা হয়েছে, সেগুলো কীভাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বরাদ্দ পেল?

তিনি আরও বলেন, এসব মিলকে লাইসেন্স দেওয়ার সময় মিলের অস্তিত্ব, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও কার্যক্রম যথাযথভাবে যাচাই করা হয়ে থাকলে পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স ও বরাদ্দ বাতিলের প্রয়োজন হলো কেন? লাইসেন্স ও বরাদ্দ বাতিলের পাশাপাশি অনুমোদন প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

সোহাগ সরকার বলেন, তাঁর অভিযোগের পর গত ১১ আগস্ট উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামকে আহ্বায়ক করে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ১৪২টি চালকলের লাইসেন্স, মিলের অস্তিত্ব, কার্যক্রম এবং সরকারি বরাদ্দসংক্রান্ত বিষয় মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে তদন্ত শুরু করেছে।

তবে এরই মধ্যে অভিযোগ ওঠা দীর্ঘদিন বন্ধ থাকা চালকলগুলোতে চাতাল ও বয়লার পরিষ্কার করে ধান ভেজানোর কাজ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। এতে তদন্তের সময় এসব বন্ধ মিলকে সচল হিসেবে দেখানোর আশঙ্কা করছেন বলেও জানান সোহাগ সরকার।

আরও পড়ুন

জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের অগ্রযাত্রায় আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংক

তিনি আরও বলেন, চালকলের লাইসেন্স প্রদান থেকে শুরু করে সরকারি বরাদ্দ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত অনিয়ম ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান সোহাগ সরকার। একই সঙ্গে পরিবেশ দূষণ এবং সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

প্রাণনাশের হুমকি

শেয়ার করুন: