শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সেনা অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে সেনা অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার
গাজীপুরে সেনা অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবু ইসহাক রুহুল্লাহ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গাজীপুর সেনা ক্যাম্প সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রুহুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য, এমন তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরা এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এর জেরে গত শুক্রবার (২৩ মে) এলাকায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম আতঙ্ক ছড়ানো হয়।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু ইসহাক রুহুল্লাহকে শনাক্ত করা হয়। এরপর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, “ভোরে সেনাবাহিনীর একটি দল রুহুল্লাহকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাকে আদালতে পাঠাই।”

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গাজীপুরার গার্মেন্টস কারখানার আশপাশের এলাকায় সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: