শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা সাত্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১১ মার্চ) বেলা ১.১০ টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এক ছেলে কানাডা এবং এক মেয়ে অষ্ট্রেলিয়াতে বসবাস করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন গার্ড অব অনার এর পূর্ব মুহুর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের বাসিন্দা আব্দুস সামাদেও বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সাত্তার গত বুধবার ১১ মার্চ বেলা ১.১০ মিনিটে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এছড়া তিনি হাজিনগর ইউনিয়নে দুইবারের চেয়ারম্যান ছিলেন। আপনারা নিজ দায়িত্বে তাঁর ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টায়  গ্রামের মাঠে গার্ড অব অনার প্রদান করে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার এবং জানাজায় অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সাহান সা, বীরমুক্তিযোদ্ধা নূরূল ইসলামসহ হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।

ভোরের আকাশ/ র.ই

 

 

রাষ্ট্রীয় মর্যাদামোসাঃ মুর্শিদা খাতুন

শেয়ার করুন: