শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক- শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

খুলনা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও পরিবশ সংরক্ষণ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ব পরিবেশ দিবসে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। 

শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। এসময় অতিথিরা আরও বলেন প্রতিনিয়ত আমাদের জলবায়ু ও পরিবেশ পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বছরে একটি করে হলেও গাছ লাগানো উচিত।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। 

আরও পড়ুন

আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের ৩বগি গৌরীপুরে লাইনচ্যূত!

প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন শেখ মনিরুল ইসলাম ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন ও মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ভোরের আকাশ/ র.ই

আলোচনা সভাশেখ অলিউল ইসলাম

শেয়ার করুন: