আহত পৌরকর্মীকে দেখতে হাসপাতালে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা

সন্ত্রাসী হামলায় আহত ফরিদপুর পৌরসভার গাড়িচালক ও কর্মচারী সবুজ প্রামাণিককে দেখতে ফরিদপুর সদর হাসপাতালে গেছেন পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাঁরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সবুজ প্রামাণিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।
পরে পৌরসভার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহত সবুজকে আর্থিক সহযোগিতা করেন। একই সঙ্গে তাঁর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন তাঁরা। এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা