শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ময়নার স্বামী মানিক মিয়া তার আপন ভাই ও চাচাতো ভাইদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধে ছিলেন। এর জেরে এদিন ভোরে জুয়েল, রাব্বিল, মাহফুজসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতঘরে হামলা চালায়। তার পালিত গবাদি পশু লুট করে নেয়। এতে মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এসময় ঘটনাস্থলে ময়না বেগম ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: