শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জে সীমান্ত এলাকায় স্টিলবডি নৌকাসহ ৩২টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি।

শনিবার ভোর রাতে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

জানা গেছে, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।  এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

এদিকে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।  জব্দকৃত স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/জাআ

জব্দসুনামগঞ্জ

শেয়ার করুন: