শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জালকুড়িতে টিসিবির পণ্য বিক্রি শুরু

এস এম আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সারা দেশে ২০ দিন ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করেছে মঙ্গলবার  (১৭ ফ্রেরুয়ারী) সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ কার্যক্রম শুরু করেছে। বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত। রোজায় টিসিবি'র নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির সাথে এবার ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। 

স্থানীয় টিসিবির ডিলার জানিয়েছেন, স্মার্ট ফ্যামেলি কার্ডের পণ্য বিক্রি করলেও এবার কার্ড ছাড়াও স্বল্প আয়ের লোকেরা রোজার মাসে নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে টিসিবির পণ্য কিনতে পারবে।

টিসিবি সূত্রে জানা গেছে, টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) নিম্নআয়ের মানুষের জন্য এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

জালকুড়িতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুন নাহার, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৯নং ওয়ার্ডের আহ্বায়ক মো. মিজানুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/ র.ই
 

টিসিবির পণ্যমো. মিজানুল ইসলাম

শেয়ার করুন: