শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল

নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফলাফল ১০ সেপ্টেম্বর

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

"সেবার ব্রতে চাকরি" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জুন-২০২৫ এর অংশ হিসেবে ফেনী জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ফেনী গিরিশ অক্ষয় একাডেমী কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ফেনী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান নিজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন। 

এদিন পরীক্ষা চলাকালে নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমানের সঙ্গে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইএডি শাখার উপ পুলিশ কমিশনার জনাব মল্লিক আহসান উদ্দিন সামী এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-২) জনাব এবিএম নায়হানুল বারী।

এছাড়াও নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম, কুমিল্লা জেলার সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাইন বিল্লহ ফেরদৌস এবং ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসময় উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তা জারি করেছে।

জানানো হয়েছে, কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা বাতিল করা হবে।

শুধু তাই নয়, অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার একটি দৃঢ় প্রচেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:০০ ঘটিকায় ফেনী পুলিশ লাইন্স মাঠে এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য একই দিনে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে, যা নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত।

ভোরের আকাশ/তা.কা

পুলিশ কনস্টেবলপরীক্ষানিয়োগ

শেয়ার করুন: