শিবচরে বিএনপি নেতার বিনামূল্যে চাউল বিতরণ

মাদারীপুরের শিবচরে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তিনি ব্যক্তি ফান্ড থেকে এতিমখানার মাদ্রাসায় চাউল সহায়তা করেন।
শনিবার (২৮ জুন) উপজেলার পাঁচ্চরের বাহাদুরপুর থেকে তার নিকট আত্মীয়ের হস্তক্ষেপের মাধ্যমে উপজেলা পৌরসভার ১নং ওয়ার্ডের আম্বিয়া হাকীমিয়া দারুণ উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় পঁচিশ কেজি, ৫০ বস্তা চাউল এতিমদের হাতে তুলে দেন।
মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানাসহ গরীব ও অসহায়দের পাশে দাঁড়ান শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তিনি তাঁর মা, বাবার রূহের মাগফেরাত কামনায় এই অনুদান করেছেন বলে জানা গেছে।
তিনি বলেন, অসহায়দের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। ভবিষ্যতে গরীব দুঃখীদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে পারি।
ভোরের আকাশ/জাআ