শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দ

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন মায়ানমার সীমান্তে ভোর থেকে টানা গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় সীমান্তজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৬ টার পর থেকেই মায়ানমারের অভ্যন্তরে একের পর এক ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা যায়, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকে। সীমান্তঘেঁষা গ্রামগুলোতে মুহূর্তেই আতঙ্ক নেমে আসে। অনেক পরিবার শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গোলাগুলির তীব্রতা এতটাই ছিল যে ঘরের ভেতর থেকেও কাঁপুনি অনুভূত হচ্ছিল। গোলাগুলির সময় হোয়াইক্যং এলাকার এক বাসিন্দার বসতঘরে মায়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি এসে টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে পড়ে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

টেকনাফ

শেয়ার করুন: