শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে সেচ দেওয়ার জন্য জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২১ জুন) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৩২) উপজেলার যুগিশো এলাকার বাসিন্দা। তিনি চুক্তিভিত্তিকভাবে পল্লি চিকিৎসক শরীফ ডাক্তারের পুকুর দেখাশোনার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আঙরার বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি সংযোগ লাইন থেকে বিভিন্ন পুকুরে জলমোটর পরিচালনার জন্য বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয়।

রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে সেচ দেওয়ার উদ্দেশ্যে জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জাহাঙ্গীর আলমের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে প্রবেশ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুপঞ্চনন্দ সরকার

শেয়ার করুন: