শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর হামলায় আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর হামলায় আহত ৩
সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর হামলায় আহত ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় তিনজন আহত হয়েছেন। গত রবিবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সীচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মোশারফ হোসেন এবং তার ভাই মোজাম্মেল হক ও ভাতিজা মোজা মিয়া। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সীচা গ্রামের মোশাররফ হোসেনের পরিবার ও তাদের প্রতিবেশী রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ মার্চ মোশাররফ হোসেনের বাড়িতে হামলা চালায় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।

এসময় তাদের হামলায় মোশাররফ হোসেনসহ তার পরিবারের ৩ সদস্য আহত হন। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: