শ্রীপুরে বাকীতে পণ্য না পেয়ে দোকান ভাংচুর, গুলি, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে বাকীতে দোকানের মাল না দেয়ায় হামলা চালানোর ঘটনা ঘটেছে। এসময় তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে ভীতসন্ত্রস্ত হয়ে পরে মার্কেটের লোকজন।এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস এন্ড থাই এ্যা়লুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানের এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মার্কেটের মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন, কর্মচারী শান্ত ও শ্যামল।
অভিযুক্তরা হলেন- রানা ভান্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০), তারা কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে।
দোকান মালিক ফয়সাল আহমেদ আহমেদ জানান, রানা ভান্ডারি বিভিন্ন সময় তার দোকান থেকে থাইসহ বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করতেন। আগেই তার কাছে অনেক টাকা পাওনা ছিল। শনিবার (৯ মে ) রানা ভান্ডারি ৭২ হাজার টাকার থাই মালামালের ক্রয়ের জন্য আসেন। এসময় তিনি ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। মঙ্গলবার (১২ মে) বাকী ৪২ হাজার টাকা পরিশোধ করে মাল নেয়ার কথা ছিল। মঙ্গলবার (১২ মে) বিকেলে থাই গ্লাস নিতে আসলে ৪২ হাজার টাকা চাওয়া হলেই উত্তেজিত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি মীংমাসা করে দেন।
পরে রাত ৮ টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। এসময় তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তাদের বাধা দিতে গেলে মার্কেট মালিক কামাল ফকির ও তার ভাগিনা সিয়াম, দোকানের ম্যানেজার শাহিন ও শান্ত আহত হয়। এসময় দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এঘটনার পরপরই মার্কেট সহ পুরু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।দ্রুত অস্ত্র উদ্ধার সহ জড়িতদের গ্রেফতারের দািব জানান এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/ইউএম