শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে খিচুড়ি খাওয়ানোয় ১০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর কারণে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে রান্নার আয়োজককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় অভিযান চালিয়ে ওই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় আসুর বাড়িতে খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে অভিযোগে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, তামাট গ্রামে আসু নেতার বাড়িতে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর অভিযোগে অভিযান পরিচালিত হয়।

এসময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ০৪(০১) ধারা ভঙ্গে ২৭(ক) ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

ময়মনসিংহ

শেয়ার করুন: