শিরোনাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

নিয়ামতপুরে ভ্যান উল্টে নারীর মৃত্যু, আহত ২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে জুলেখা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঘুডাঙ্গা মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বিবি মহাদেবপুর উপজেলার বেলকুড়ি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মাহতাব উদ্দিন শাহ (৬০) ও সৌরভ (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহতাব উদ্দিন শাহ তার স্ত্রী জুলেখা বিবি ও নাতি সৌরভকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘুঘুডাঙ্গা গ্রামের মাদ্রাসার পাশের একটি কালভার্ট পার হওয়ার সময় হঠাৎ ভ্যানটির ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের গর্তে পড়ে উল্টে যায়।

এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জুলেখা বিবির মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ভোরের আকাশ/ র.ই


 

নারীর মৃত্যুমাহবুবুর রহমান

শেয়ার করুন: