শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। 

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার অপারেশন ওসি অনুপ দাস, একাডেমিক সুপারভাইজারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির এবং জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সভায় জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সাধারণ ব্যক্তিবর্গ এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমসহ সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: