রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সার্বিক সহযোগিতায় এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ আরও অনেকে।
সম্মেলনে মো. রহমত আলীকে সভাপতি ও আবু হাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান আসাদ।
সবশেষে সাংস্কৃতিক পর্বে ধানগড়া ভূমিহীন সাংস্কৃতিক দল পরিবেশন করে গণনাটক ‘কিস্তি’, যা দর্শকদের মন জয় করে নেয়।
ভোরের আকাশ/জাআ