ইতিহাস ঘাঁটলেই সত্য স্পষ্ট হবে, রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, জামায়াত একটি শিক্ষিত রাজনৈতিক দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদেরও ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস পর্যালোচনা করলেই সত্য স্পষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট এলাকায় এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত-আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটি কোনো নতুন দাবি নয়, এটি ইতিহাসের অংশ।”তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি-এ কথাও ইতিহাসে প্রমাণিত।
এদিন রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা নতুন এই উদ্যোগের সফলতা কামনা করে বলেন, রাঙ্গুনিয়ার স্বাস্থ্যখাতে এটি একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সংযোজন।
ভোরের আকাশ/নি. ব