শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে ডাকাত ধরে গণধোলাই, পুলিশে সোপর্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে ডাকাত ধরে গণধোলাই, পুলিশে সোপর্দ
শিবচরে ডাকাত ধরে গণধোলাই, পুলিশে সোপর্দ

মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে এক ডাকাত দলের সদস্যকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন সরকার চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের বাসিন্দা। তিনি নুরনাহার ও সেলিম সরকার দম্পতির সন্তান এবং সাবেক ইউপি চেয়ারম্যান পরিবারের সদস্য। আওয়ামী লীগের কর্মী হিসেবে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শাহিন সরকার সহ কয়েকজন একটি নৌকায় করে বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গরুর ঘরে প্রবেশ করেন। তবে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হতে দেখে ডাকাত দল  পালানোর চেষ্টা করে। শাহিন সরকার এক বৃদ্ধকে কোলে তুলে নিয়ে দৌড়াতে গেলে তাকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা শাহিন সরকারকে গণপিটুনি দেয়।

বিষয়টি শিবচর থানায় জানালে,খবর পেয়ে পুলিশ এসে ওই ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসীর অভিযোগ,শাহিন সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিলেন। আমাদের গ্রামে বারবার গরু চুরি হচ্ছিল। আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম। আজ তিনি হাতেনাতে ধরা পড়েলেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রতন শেখ বলেন,ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: