শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে টিপুসহ গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু।  এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে টিপু সুলতান ওরফে হাত কাটা টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।

যৌথবাহিনী জানায়, রোববার দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বেশিকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

যৌথবাহিনী আরও জানায়, গ্রেপ্তার টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই চাঁদবাজ বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলে। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হয়। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এখনো থানায় আসেনি, তবে থানায় আসতেছে। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

ভোরের আকাশ/এসএইচ

আশুলিয়াযৌথবাহিনীগ্রেপ্তারঅভিযান

শেয়ার করুন: