শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসা মাদকের একটি বড় চালান কক্সবাজার সদর মডেল থানাধীন সমিতিপাড়া এলাকায় নবাব মিয়ার বাড়িতে মজুদ রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) ভোরে র‌্যাবের একটি চৌকস দল সমিতিপাড়া এলাকার বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নবাব মিয়া পালিয়ে যান।

পরবর্তীতে বাড়িটি তল্লাশি করে রান্নাঘরে প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৩০০টি ছোট বায়ুরোধক নীল জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৫ দশমিক ৫ কেজি।

র‌্যাব জানায়, পলাতক নবাব মিয়া (৩০) সমিতিপাড়া এলাকার মৃত বাহাদুর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাচার ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

কক্সবাজার

শেয়ার করুন: