শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জীবননগর প্রতিনিধি 

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে।

 বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুল চারা ও  বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুল চারা ও  বড় বাজার এলাকায় শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও বীজ  প্রভৃতি তদারকি করেন। তদারকির সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে কুলচারার 

মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মকবুল হোসেনকে ২৫ হাজার টাকা, অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স সাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং অবৈধ শিশু খাদ্য বিক্রির অপরাধে মেসার্স আক্কাস স্টোরের স্বত্বাধিকারী মো. নাজমুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ/শিশু খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি  মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ভোরের আকাশ/র.ই

ভোক্তা অধিকারমো. মকবুল হোসেন

শেয়ার করুন: