শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সিরাজগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানা নামে এক যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামে সোহেল রানা কে হত্যার জড়িত সন্দেহে আপনার (সাইফুল ইসলাম) বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়া ও ভিকটিমের মায়ের দায়ের করা মামলায় প্রধান আসামি করায় আপনাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। নিহত সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে।

নিহতের মা রুবি খাতুন জানান, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেবেন, এমন কথা বলে চার-পাঁচজন যুবক সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর আর সারা রাত বাড়িতে ফেরেননি সোহেল রানা। পরে ঈদের দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিনাধুকুরিয়া গ্রামের একটি ধানখেতে সোহেল রানার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের গলার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কাটার চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

ভোরের আকাশ/এসএইচ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: