শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মহানগরীর ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও এয়ারপড জব্দ করা হয়।

র‌্যাব-৬-এর পক্ষ থেকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এজাহার বিশ্লেষণে জানা গেছে, আসামি রিয়াদ খান ও নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক। নিহত শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহত শিউলীর ছোট ভাই মো. রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় রিয়াদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-৬ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার শিউলী হত্যা মামলার একমাত্র আসামি মো. রিয়াদ খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ খান ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকার মো. সালাউদ্দিন খান ও নিহত প্রবাসী শিউলী বেগমের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

খুলনা

শেয়ার করুন: