শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, উখিয়ায় ডাম্পার জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া বন বিভাগের অভিযানে থাইংখালী এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের  উখিয়া  রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বনবিটের আওতাধীন চোরাখোলা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। 

অভিযানকালে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় অবৈধ ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি অবৈধভাবে কেটে মাটি পাচারের ঘটনা ঘটছে। অভিযানের মাধ্যমে বনদস্যু ও মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা ও পরিবেশ রক্ষার জন্য বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীরা অংশ নেন।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজার

শেয়ার করুন: