মোল্লাহাটে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে দক্ষ যুবসমাজ গঠনের আহ্বান ইউএনওর

‘দক্ষ যুবসমাজের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। দেশে কিংবা বিদেশে যেখানেই আত্মনিয়োগ করুক না কেন, অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সফল হওয়ার পাশাপাশি নিজের, পরিবারের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়।
এছাড়া বক্তব্য দেন, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জামায়াতের যুব বিভাগের সভাপতি মিয়া পারভেজ আলম, আইসিটি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মো. বশার মোল্লা এবং স্বপ্ন সিঁড়ির যুব উন্নয়ন মহিলা সংস্থার সভাপতি লুবনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে যুবঋনের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব