শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) পাবনা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখন এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৃক্ষপ্রেমিক রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকা ছাড়াও বিভিন্ন স্কুল এবং কলেজ শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, নিজ সন্তানের মতো এর সঠিক পরিচর্যা  করে  বড় করে তুলতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খব্দকার মোহাম্মদ নাসিম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখনে,  নদী ও পরিবেশকর্মী ড. মো. মনছুর আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সবার সহযোগিতায় পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে এই ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেকে গাছ লাগাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার নদী ও পরিবেশকর্মী শফিক আল কামাল, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

নবম পে-স্কেল কার্যকর হলে একসঙ্গে মিলবে বকেয়া বেতন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ, সাংবাদিক রাব্বি ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গাছের চারা নিতে আসা শিক্ষার্থীরা।

গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম,  কাঁঠাল, পেয়ারা; ঔষধী বৃক্ষের মধ্যে নিম, অর্জুন এবং বহেরা; শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল ইত্যাদি।

ভোরের আকাশ/ইউএম

পাবনাগাছের চারা বিতরণ

শেয়ার করুন: