শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নাতির ছুড়িকাঘাতে প্রাণ গেল দাদির, আহত দাদা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটাতে মাদকাসক্ত শাকিল মিয়া (২৫) নামের এক নাতির ছুড়িকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৫) নিহত হয়েছেন। একই সঙ্গে দাদা আব্দুল করিম (৭০) মারাত্নকভাবে আহত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত ফেরেজা বেগম রফিকুল ইসলামের মাতা ও আব্দুল করিম মিয়ার স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া মাদক সেবনে আসক্ত। এ কারনে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেছেন। এই বউকে আনার জন্য শাকিল মিয়া দাদা-দাদিকে বলেন। 

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপযার্য়ে শাকিল মিয়া ধারালো ছুড়ি দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। সেখানে দুজনই গুরুত্ব আহত হয়। তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ মেডিকেলে যাওয়ার পথে ফেরেজা বেগম মারা যায়। 

আরও পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে ভ্যানচালককে গাছের সাথে বেঁধে ডাকাতির অভিযোগ

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, 'খরব পেয়ে ঘটনা স্থল থেকে অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

ভোরের আকাশ/ র.ই


 

মাহবুব রহমান

শেয়ার করুন: