শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ ও ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫। প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায়  প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালিভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব ও উপ-পরিচালক (পরিদর্শন) মুহাম্মদ ওবায়দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, জেলা পাট কর্মকর্তা (অ.দ) তারেক মোহাম্মদ লুৎফুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরা আফরোজ সুবর্ণা, কৃষি উপসহকারী আনন্দ কুমার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, এবং সরকার প্রদত্ত বিভিন্ন সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাট চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং পাটের উৎপাদন ও বিপণন নিয়ে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: