শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত হকারের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগেট এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন বলে ধারণা করছে পুলিশ। 

রোববার (১৭ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তার নাম জব্বার হতে পারে। 

তিনি হকারি করতেন এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় হতে পারে।

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেপ্তার ৩

তিনি আরও জানান, মরদেহ শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ র.ই


 

ট্রেনের ধাক্কায় মৃত্যুমো. কাইয়ুমুল ইসলাম

শেয়ার করুন: