শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানাল মিডিয়া ঐক্য পরিষদ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদ, বরিশাল বিভাগের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. আশিক সাইদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল প্রতিনিধি প্রধান মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাহফুজ ইসলাম সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও জাতীয় সংবাদ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী ওয়াহিদ মুরাদ, তালাশ বিডি অনলাইন নিউজের বরিশাল সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম, দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হাফেজ মো. জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

গ্রামীন কোন সড়ক কাচাঁ থাকবে না-এমপি-বিলকিস ইসলাম

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতারা বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পুলিশ কমিশনারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ কমিশনার ডিআইজি মো. আশিক সাইদ শুভেচ্ছা গ্রহণ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বরিশালকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/এম

মিডিয়া ঐক্য পরিষদ

শেয়ার করুন: