শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেকারত্ব দূরীকরণে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জব ফেয়ার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বেকারত্ব কমানো ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করেছে জেলা প্রশাসন। দিনব্যাপী এ আয়োজনে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চাকরিপ্রত্যাশীদের সিভি সংগ্রহের পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে ‘জব ফেয়ার-২০২৬’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

জানা গেছে, মেলায় অংশ নেওয়া ৫১টি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী বাছাইয়ের জন্য চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নিবন্ধনের মাধ্যমে সিভি সংগ্রহ করছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রার্থীদের তাৎক্ষণিক সাক্ষাৎকার নিচ্ছেন। যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরিতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময়ে এসে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এসব বিষয় বিবেচনা করেই প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে কর্মসংস্থান ও চাকরির বিষয়ে উৎসাহ সৃষ্টি হবে।

আরও পড়ুন

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রশাসক আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: