শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নদীপথে অবৈধভাবে ৮ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহলদলের দৃঢ় অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। শুক্রবার (২৪ জুলাই) ভোরে ৪৭ বিজিবির অধীনস্থ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এই দলে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার সদস্য ছিলেন।

আরও পড়ুন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

বিজিবির টহলদল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। বিজিবির অনড় ও কঠোর অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ভোরের আকাশ/ইউএম

সীমান্ত, পুশইন, বিজিবি

শেয়ার করুন: