শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এ কার্যক্রমের আওতায় বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা। ফ্যামিলি কার্ডের পাশাপাশি যে কেউ এ পণ্য ক্রয় করতে পারবেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হবে। টিসিবি'র সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর ১৫ টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হবে।

স্থানগুলো হচ্ছে- নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রীজের নীচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গন ও শিল্পকলা একাডেমী।

সূত্রটি আরও জানায়, রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ পণ্য ক্রয় করতে পারবেন।

খুলনা টিসিবি'র আঞ্চলিক পরিচালক মো হুমায়ুন কবির জানান, সপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলি কার্ডের বাইরে সাধারণ মানুষ এ পণ্য ক্রয় করতে পারবেন, এক্ষেত্রে কোন কিছুর প্রয়োজন হবে না। ট্রাক সেলে পণ্যের সাথে যুক্ত করা হয়েছে ছোলা এবং আধা কেজি খেজুর।

ভোরের আকাশ/ র.ই

 

টিসিবির পণ্যমো হুমায়ুন কবির

শেয়ার করুন: