শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

পাংশায় চুরির অভিযোগে শিশুর গলায় জুতার মালা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে পাংশা পৌর শহরের অনুপ দত্ত নিউ মার্কেট এর ২য় তলায় মোঃ শাহজাহান আলীর'র পি কে সুজে (PK Shoes) এ ঘটনা ঘটে। শনিবার (১৯ জুলাই) ফেসবুকে ছবিটি ভাইরাল হয়। এতে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গোলাম মোস্তফা নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, একটি ১১-১২ বছরের শিশু জুতা চুরি করছিল। এসময় ওই জুতাই তার গলায় দিয়ে ছবি তোলে। আমি বলেছিলাম এ শিশুকে এভাবে জুতার মালা দেওয়া ঠিক নয়। পরে তাকে ছেড়ে দেয়।

আনান্য ব্যবসায়ীরা বলেন, দোকানের বাইরে থেকে জুতা নেয়ার সময় পাশের দোকানের একজন দেখে ফেলায় তাকে হাতেনাতে ধরে ফেলে। দোকানদারের দাবি ইতিপূর্বেও সে চুরি করেছে। তবে পি কে সুজ (PK Shoes) এর মালিক জুতার মালা পরিয়ে কোন ছবি তোলেননি। পার্শ্ববর্তী দোকানদার সিজান নামকে একজন ছবি তুলে ফেসবুকে ছেড়েছে।

পি কে সুজের মালিক মোঃ শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, বিষয়টি নিয়ে বণিক সমিতির নেতারা কিছু বলতে নিষেধ করেছেন। তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। তবে এ ঘটনাটি বৃহস্পতিবারের বলে স্বীকার করেন তিনি।

পিকে সুজ (PK Shoes) এর মালিক মো. শাজাহান আলী বলেন, আমার দোকানের বাইরে থেকে জুতা চুরি করার সময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে শাস্তি স্বরূপ তাকে জুতার মালা গলায় পরাই যেনো ও কখনো আর চুরি না করে।

পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, শিশুর গলায় জুতার মালা পরিয়ে একটি ছবি ফেসবুকে ছাড়া হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। রবিবার আমরা বসবো। জানার পর ব্যবস্থা নেওয়া হবে। পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাতি বাহারাম সরদার বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শিশু-নির্যাতনফেসবুক পোষ্টরাজবাড়ী

শেয়ার করুন: