শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফজলুল হক মিলন এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠিয়েছিলেন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলার রাখাল রাজা খ্যাত, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার জন্য খুব অল্প সময় পেয়েছিলেন। কিন্তু সেই স্বল্প সময়েই তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ একেএম ফজলুল হক মিলন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। বিভিন্ন সামগ্রী রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করেন। আজ বাংলাদেশের কৃষি, গার্মেন্টস শিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের যে অগ্রগতি, তার ভিত্তি রচনা করেছিলেন জিয়াউর রহমান।”

রোববার (৩১ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।

পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সবুজ, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ওয়াশিংটনে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, নিহত বেড়ে ১১

অনুষ্ঠানের শেষে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/এম

ফজলুল হক মিলন এমপি

শেয়ার করুন: