নয়াখালে গভীর রাতে অবৈধ মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

চট্টগ্রামের নয়াখাল এলাকায় গভীর রাতে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাটি কাটার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ১৬টি ডাম্পার ও ৮টি এক্সকাভেটর বিকল করে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২২) এবং দক্ষিণ গাছবাড়িয়া পালপাড়া এলাকার মুকুন্দ দাসের ছেলে তপন দাস (৪৫)।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র