শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সীমান্তে মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টানা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

রোববার (২১ ডিসেম্বর) টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ২ দশমিক শূন্য ৬৯ কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস এবং মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে টেকনাফ ও আশপাশের এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক ২ বিজিবি’র নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআর খাল সংলগ্ন হ্যাচারী নামক স্থান থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে ৩০ হাজার পিস ইয়াবা ও ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে পাচারকারীরা পালানোর সময় নাফ নদীতে ফেলে দেওয়া আরও ৮০ হাজার পিস ইয়াবা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।

এ বিষয়ে বিজিবি–২ ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি) বলেন, “রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মানব ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয় এলাকাবাসী ও জেলেদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

টেকনাফ

শেয়ার করুন: