শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মশার বংশবিস্তারের পরিবেশ তৈরির অভিযোগে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নগরে মশার লার্ভা বিস্তারের উপযোগী পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

চসিকের জনসংযোগ বিভাগ জানায়, নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে দেখা যায়, পোস্তারপাড় মোড়ের সড়কের জায়গা ও ফুটপাত দখল করে কয়েকজন হকার অবৈধভাবে দোকান বসিয়েছেন। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

আরও পড়ুন

খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশার লার্ভা নিধন অভিযান

এ ছাড়া দোকান অপরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের চলাচলে বাধা তৈরির অভিযোগে আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৪ হাজার টাকা জরিমানা।

চসিক জানিয়েছে, নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা, অবৈধ দখল উচ্ছেদ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: