শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে নমুনা সংগ্রহ

যশোর সংবাদদাতা

প্রকাশ : ৩ মে ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশুর শরীরে বার্ড ফ্লু  সন্দেহে নমুনা সংগ্রহ
শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে নমুনা সংগ্রহ

যশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার (২ মে) এ নমুনা সংগ্রহ করেন তারা। পাশাপাশি স্থানীয় পোলট্রি খামার এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।

যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সি এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইইডিসিআরকে জানায়। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ দলটি যশোরে আসে।

নাজমুস সাদিক রাসেল জানান, আইইডিসিআরের প্রতিনিধিদল শিশুটির শরীর থেকে রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোরট্রি খামার এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছে।

তিনি জানান, সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, এটি এখনও সন্দেহের পর্যায়ে আছে। তাই শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না। এতে অযথা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে।

ভোরের আকাশ/এস আই

শেয়ার করুন: