শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ঘন্টার ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ঘন্টার ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ ঘন্টার ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় ভোর রাতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর একই এলাকার পুনিয়াউট রেলগেইট এলাকায় আবারো যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। 

শনিবার (১০ মে) ভোর ৬টার দিকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের শেষ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউনলাইনে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মালবাহী বগিটি উদ্ধার করে লাইন সচল করে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির একটি কনটেইনার উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এই ঘটনায় উভয় পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর ভোরে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়। 

তিনি আরও বলেন, এর ১ ঘণ্টা পর একই এলাকায় সকাল বেলায় পুনিয়াউট রেলগেইট কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে উদ্ধারকারী ট্রেন আগে থেকে ঘটনাস্থলে থাকায় বগিটি দ্রুততম সময়ে উদ্ধার করা সম্ভব হয়। 

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দু’বার ট্রেন দুর্ঘটনায় কবলিত হবার পর আবারো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা অভিমুখী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী শনিবার দুপুরে কন্টেইনার ট্রেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের চেষ্টা চলছে। বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায়, তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: