নিয়ামতপুরে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ৪৬, নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১জানুয়ারী) বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, আব্দুল্লাহ আল মামুন শাকিল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য জাকির হোসেন, সাংবাদিক নূরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের নিকট নিয়ামতপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উপজেলায় উন্নয়নে সাংবাদিকদের নিকট নানা রকম পরামর্শ শুনেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা নিয়ামতপুরের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাষ্ট গঠন করা হবে। যার মাধ্যমে অসহায় দুঃস্থ্য সাংবাদিকদেও আর্থিকভাবে সহযোগিতা করা যায়। এছাড়া এলাকার উন্নয়নের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়ে বলেন, আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিষয়ে উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করবেন।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।
ভোরের আকাশ/র.ই