শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডুয়েট ক্যাম্পাসে এখনও ঢুকতে পারেননি উপাচার্য, ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তির পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এদিকে নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ডুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার আন্দোলনকারীদের পক্ষে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

একই দাবিতে গতকাল সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে স্লোগান দেন।

দুপুরের পর নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘বহিরাগত ভিসি মানি না’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব জানিয়েছেন, নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত----এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী

উদ্ভুত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছি। তাদেরকে বুঝানোর চেষ্টা করছি। অচিরেই এই সংকট দূর হবে।  

এর আগে গত রোববার ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। ওই ঘটনায় ১৮ জনের বেশি শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

ভোরের আকাশ/এনএস

কমপ্লিট শাটডাউনউপাচার্যডুয়েট ক্যাম্পাস

শেয়ার করুন: