শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‌শনিবার (৬ জুন)  রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মধুখালী উপজেলার মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামাদ খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সামাদ খান মধুখালী উপজেলার মধুপুর এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

আরও পড়ুন

রামিসা হত্যা মামলার রায় আজ

র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র‌্যাবের তথ্যমতে, সামাদ খানের বিরুদ্ধে মধুখালী থানায় দুটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এ বিষয়ে র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/ইউএম
 

মাদক কারবারিকে গ্রেফতার

শেয়ার করুন: