শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাসড়কে ইজারা বন্ধে বিভাগীয় কমিশনারকে চিঠি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে জনভোগান্তি লাগবে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার ফুটপাতে ওপর অস্থায়ী বাজার ইজারা কার্যক্রম স্থগিতের জন্য বিভাগীয় কমিশনার বরাবর একটি (ডেমি-অফিসিয়াল) পত্র পাঠিয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। 

জনগুরুত্বপূর্ণ এ পত্র পাঠানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। গত কয়েকদিন ধরে সাংসদের ডিও লেটার পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।

গত ৮ মার্চ সাংসদ তার নিজস্ব প্যাডে স্বাক্ষরিত অফিসিয়াল পত্রে উল্লেখ্য করেন "উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, বাংলা ১৪৩৩ সনের শ্রীপুর পৌর হাট-বাজার ও গণশৌচাগার সমুহ ইজারা বিজ্ঞপ্তি নম্বর ১/২০২৬ খ্রিস্টাব্দ চৌরাস্তা অস্থায়ী বাজারের কার্যক্রম চলমান রয়েছে। 

গাজীপুর সড়ক বিভাগাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের উভয় পার্শ্বে সওজ অধিগ্রহণকৃত জমির উপর অবস্থিত। উক্ত জায়গায় বাজার স্থাপনের জন্য সরকারের কোন জমি না থাকায় মহাসড়কের উপর বাজার বসিয়ে খাজনা আদায় করা হচ্ছে। 

আপনি জানেন, গাজীপুর জেলাটি শিল্প কারখানা সমৃদ্ধ হওয়ায়, গুরুত্বপূর্ণ জেলা হিসেবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখছে। মহাসড়কের উপর বাজার বসানোয় সারাদিনই যানজট লেগে থাকে। যানজট কখনো কখনো কয়েক কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়, বিধায় মহাসড়কটিতে চলাচলরত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাত্রী, চালকসহ গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদিত রপ্তানিমুখী পণ্য পরিবহনে বিঘ্ন তৈরী হচ্ছে। 

এতে শিল্প কারখানার মালিকগণ সঠিক সময়ে রপ্তানিমুখী পণ্য পরিবহন করতে না পারায় কার্যাদেশ বাতিল হয়ে যেমন ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি মহাসড়কের চলাচলকারীগণের কর্ম ঘন্টা মহাসড়কেই নষ্ট হচ্ছে। অতএব, উপরোক্ত বিষয়টি গুরুত্ব বিবেচনায় শ্রীপুর পৌরসভার ইজারা কার্যক্রম থেকে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা কার্যক্রম স্থগিত বাতিল করার অনুরোধ করছি।" এ বিষয়ে 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের কারণে প্রতিদিন মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও চালকদের ব্যাপক ভোগান্তিতে পরতে হয়। শিল্পকারখানার রপ্তানিমুখী কার্যক্রম ব্যাহত হয়। জনদুর্ভোগ লাগবে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা স্থগিতের আবেদন করা হয়েছে।

আর জন দূর্ভোগ লাগবে এমপির এ ধরনের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন শ্রীপুরের মানুষজন।

ভোরের আকাশ/ র.ই


 

বিভাগীয় কমিশনারঅধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

শেয়ার করুন: