জীবননগরে সবগুলো পেট্রোল পাম্পে একযোগে জ্বালানি তেল বিক্রি

জীবননগর উপজেলার ৬ টি পেট্রোল পাম্পে একযোগে তেল বিক্রিতে চালকদের চাহিদা পূরণে সন্তুষ্টি প্রকাশ করেছে তারা।
অন্যান্য দিনের মত দীর্ঘ অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হয় নি চলকদের। গত বৃহস্পতিবার জীবননগর ফিলিং স্টেশনে ডিজেল ৪৫০০ লিটার ও পেট্রোল ৩০০০ লিটার,সন্তোসপুর অংগন ফিলিং স্টেশনে ৪৫০০ লিটার পেট্রোল,পেয়ারতলার উৎসব ফিলিং স্টেশনে ৯০০০ লিটার ডিজেল ও ৪৫০০ লিটার পেট্রোল,দত্তনগর সড়কে নাসিম ফিলিং স্টেশনে ৪৫০০ লিটার ডিজেল,পেট্রোল ৪৫০০ লিটার ও অকটেন ৩০০০ লিটার, দেহাটি এলাকার পিয়াস ফিলিং স্টেশনে ৬০০০ লিটার ডিজেল ও হাসাদাহে লিমা ফিলিং স্টেশনে ৪৫০০ লিটার ডিজেল বিক্রি করা হয়। এছাড়াও ডিলার পয়েন্টে মেসার্স মোস্তফা অটোমোবাইলসে ৯০০০ লিটার ডিজেল বিক্রি করা হয়।
একযোগে সবগুলো পেট্রোল পাম্পে তেল দেওয়াতে ভোগান্তি ছাড়া তেল নিতে পেরেছে চালকেরা।
মটোরসাইকেল চালক আলমগীর হোসেন বলেন, আজ সকাল সকাল ১ হাজার টাকার তেল নিতে পেরেছি। অন্যান্য দিন তেল পেতে ৭/৮ ঘন্টা অপেক্ষা করা লাগে।আজ ২ ঘন্টার অপেক্ষা করে যা তেল পেয়েছি সেটা ১০/১২ দিন চলে যাবে।ট্রাক চালক হযরত আলী বলেন, তেল নিতে অন্যান্য দিন সড়কে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়।সেই তুলনায় আজকে ভিড় ও ভোগান্তি ছাড়াই অল্প সময়ে তেল পেয়েছি। ডিজেল তেল নিতে আসা চাষি হামিদ মিয়া জানায়, তেল নিতে আসলে সেই দিন আর অন্যান্য কাজ করা যায় না।পাম্পেই দিন কেটে যায়। আজকে অল্প সময়ের মধ্যে তেল পাওয়া গেছে। প্রতিদিন এমন হলে ভালোই হয়।
সচেতন মহল বলছেন, জীবননগর উপজেলার সবগুলো পেট্রোল পাম্পে যদি একসাথে তেল বিক্রি করা হয় তাহলে পাম্পের ওপর চাপ অনেকটা কমে যাবে। সবাই যার যার সুবিধামত পাম্প থেকে তেল নিতে পারবে।এতে ভোগান্তি অনেকটাই কমে যাবে।
ভোরের আকাশ/এনউব