ঝিনাইদহে মহাসড়ক অবরোধ কিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশা গত সমস্যা নিরসনে গঠিত কমিটি প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্র পক্ষ দ্বারা প্রত্যাখ্যানের দাবিতে ঝিনাইদহ বাস টার্মিনাল ও মহাসড়ক ব্লকেড করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ বিক্ষোভ। এ সময় ঢাকার পথে বাস চলাচল সহ আন্তঃজেলার সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।চারটি গুরুত্বপূর্ণ রাস্তায় ৫ শতাধিক বাস, ট্রাক সহ ছোট ছোট যানবাহন আটকে পড়ে।
এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন আরা ঘটনা স্থলে গিয়ে সমঝোতায় এসে যানচলাচল স্বাভাবিক করেন।
ভোরের আকাশ/আ.র