শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় মাদক নির্মূল,  জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সোমবার  (৪মে) বিকেলে  মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে  এ মতবিনিময়  সভার আয়োজন করেন  মধুপুর থানা পুলিশ।

"বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন" এই প্রতিপাদ্যে ১১  নং বিটের আয়োজনে  আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোটের বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ  এ কে এম ফজলুল হক। এসময় তিনি  মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

সভায়  উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত  প্রশাসক  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জল বৈরাগী, আউশনারা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত  বিট কর্মকর্তা এসআই সোহেল, সহকারী বিট কর্মকর্তা এ এস আই নাজিম উদ্দীন, আউশনারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আঃ করিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাজল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আকাশ, আনিসুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ থানা পুলিশের সদস্য গন । অনুষ্ঠানে আউশনারা ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ দুই শতাধিক  নারী পুরুষ উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন

শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : মামুনুল হক

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের নেতা নজরুল ইসলাম।

ভোরের আকাশ/আ.র

 

বিট পুলিশিং সভা

শেয়ার করুন: